ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে মাদক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট ০৫:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 35

বগুড়ার শাজাহানপুরে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে প্রসেনজিৎ নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার জালশুকা পাকুড়তলা এলাকায় অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযানকালে মাদকদ্রব্য সেবনপূর্বক জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপের অভিযোগে প্রসেনজিৎকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

শাজাহানপুরে মাদক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আপডেট ০৫:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬