শিরোনামঃ
বগুড়ায় লাইট অব লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
- আপডেট ০১:২২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 52
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
সমাজে সার্বিক মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় এক গুরুত্বপূর্ণ মাসিক সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘লাইট অব লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪ টায় বগুড়ার বনানী এলাকার ‘হোটেল লুক এট মি’-এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ আহসান কবির জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুজ্জামান লিখন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষ যাতে কোনোভাবেই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় এবং তাদের মৌলিক মানবাধিকার সুরক্ষিত থাকে, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ভূমি উন্নয়ন ও কৃষি প্রকল্পের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এছাড়া আইনের শাসন জোরদার ও মানবাধিকার সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান (প্রশাসন) মোঃ শহীদুল ইসলাম রতন।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাইদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আরেফুর রহমান বাদশা, ভাইস চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব এমআর ইসলাম রফিক, যুগ্ম মহাসচিব মোছাঃ রহিমা আক্তার, যুগ্ম মহাসচিব মোঃ আবু তারেক, ট্রেজারার ও সিএফও মোঃ শামীম রেজা, উপসচিব মোঃ রবিউল ইসলাম রানা, সিনিয়র সহকারী পরিচালক এম এম নূহের মাহমুদ তমাল, সহকারী পরিচালক (আইটি) মোঃ গোলাম মোস্তফা, সহকারী পরিচালক মোঃ মজনু আহমেদ, সহকারী পরিচালক মোঃ আব্দুর রউফ, সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক রনি , সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেইন, সহকারী পরিচালক মোছাঃ পারভীন আক্তার, সহকারী পরিচালক মোঃ মইনুল আহসান, সহকারী পরিচালক মোঃ মাকসুদ আলম এবং সহকারী পরিচালক মোঃ মাহবুবুজ্জামান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন এম এম হারুনুর রশিদ টুটুল, মোঃ আলামিন হোসেন, টিপু সুলতান, মোঃ শফিউল ইসলাম, বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা বাবুসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজসেবকবৃন্দ। মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগ









