শিরোনামঃ
বগুড়ায় লাইট অফ লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে বিশেষ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৬:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 94
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা ও মানবিক উন্নয়নের আলো ফাউন্ডেশন’এর ‘লাইট অফ লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে উদ্যোগে এক বিশেষ মাসিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচ টার দিকে বগুড়ার বনানী মোড় সংলগ্ন ‘হোটেল লুক এট মি’ রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সংস্থাদ্বয়ের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা এতে অংশ নেন।
আরিফুর রহমান বাদশার সভাপতিত্বে ও আহসান কবির জিতুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘লাইট অফ লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম রতন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম আর ইসলাম রফিক, মাকছুদুর রহমান, আব্দুর রউফ, আব্দুল আলিম, মাইনুল আহসান, আবু তারেক, গোলাম মোস্তফা, পারভিন আক্তার, সৈয়দ শাহ নেওয়াজ শাওন, সফিউল ইসলাম টুটুল, টিপু সুলতান, আল আমিন হোসেন, মজনু আহমেদ, শামিম রেজা, সাংবাদিক এমদাদুল হক রনি।
সভার শুরুতে নতুন অন্তর্ভুক্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের আনুষ্ঠানিক পরিচয় পর্ব সম্পন্ন করা হয়। এরপর মানবাধিকার সুরক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজের গতি বাড়ানোর লক্ষ্যে প্রাতিষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত দিনের মানবাধিকার বিষয়ক কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক অর্জনের সার্বিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংগঠনের গতিশীলতা বাড়াতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বগুড়া জেলা কমিটি পুনর্গঠন এবং এর সার্বিক কার্যক্রম আরও বেগবান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সামাজিক উন্নয়নমূলক কাজ সম্প্রসারণে অন্যান্য বেসরকারি সংস্থার সাথে সমন্বয় এবং সংস্থার চলমান বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংস্থাদ্বয়ের অগ্রাধিকারপ্রাপ্ত মানবিক প্রজেক্ট ‘স্বপ্ন ও ভূমি’-এর বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্পটির সফল বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাজসেবা ও মানবাধিকার সুরক্ষায় নিজেদের আত্মনিয়োগ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং সংগঠনের সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করে সভার সভাপতি আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ট্যাগ









