ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পাঠকবন্ধুর আয়োজনে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ

মেহেদী হাসান রুবেল,নন্দীগ্রাম প্রতিনিধি
  • আপডেট ০৫:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 72

পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়া জেলা পাঠকবন্ধুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম অংশের বিভিন্ন রাস্তায় এবং মুনসুর হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, দৃষ্টি এক্সপোর্টের মালিক বাচ্চু মোহাম্মদ, ব্যবসায়ী রিগ্যালের বগুড়ার ডিলার আবু জিহাদ , কনটেন্ট ক্রিয়েটর মেহেদী জামান সুফল, সিঙ্গার জুয়েল ও মিল্লাত, বগুড়া জেলা শাখার সভাপতি নাজমুল হাসান আনান, সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মানিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর সহ সভাপতি শামীম রেজা ও সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরো ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। তারা হলেন, রাসেল, সালমির, আবদুল গফুর, সিয়াম, তানভীর, সুলতানসহ আরো অনেকে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। উপজেলা প্রেসক্লাবের সভাপতি বলেন,গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।

সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় পাঠকবন্ধুর আয়োজনে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ

আপডেট ০৫:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬