ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট ০৩:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 36
  •  
  • গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৬৬) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর হিজলতলী গ্রামের বাসিন্দা ইউনুস আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন। পথে হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে নাওজোড় কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    নাওজোড় কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট ০৩:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬