সিংড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সোহেলর উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট ০৬:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 68

নাটোরের সিংড়ায় ৩ নং ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান সোহেল এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল তার নিজ গ্রাম সাতপুকুরিয়া বাজারে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে। এসময় গ্রামের শিক্ষিত, মার্জিত, বিনয়ী হিসেবে মোস্তাফিজুর রহমান সোহেলের পক্ষে প্রচারনা ও অংশগ্রহণে মতামত ব্যক্ত করেন।
প্রবীণ ব্যক্তি আব্দুল গফুরের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আ: রাজ্জাক, বিএনপি নেতা আ: গফুর, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা মন্জুরুল আলম মঞ্জু, আলহাজ্ব টিপু প্রামানিক, শ্যামল হোসেন, ওয়ার্ড মৎস্যজীবি দলের সভাপতি রফিকুল ইসলাম, তাজপুর মসজিদ কমিটির সভাপতি জিল্লুর রহমান, মাওলানা রিপন আলী, মো: রাহিম, বি এনপি ওয়াড সভাপতি মো :লিয়াকত আলী,ও বি এন পি নেতা মোঃ আঃ গফুর, মোঃ মনজু ও ইন্জিনিয়ার আ: রাজ্জাক,যুবদল নেতা মো: নাহিদ, ছাত্রদল নেতা মো: শাহানূর হোসেন প্রমুখ।















