ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাগিণী’র নতুন অধ্যায়ে তামান্না

বিনোদন ডেস্ক
  • আপডেট ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 288

বলিউডের বহুল প্রতীক্ষিত ‘রাগিণী’ সিরিজের নতুন সিনেমার শুটিং অবশেষে শুরু হলো। ‘রাগিণী থ্রি’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। শুটিং সেটে হাসিমুখে ক্ল্যাপবোর্ড হাতে দাঁড়িয়ে তোলা একটি ছবি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ক্ল্যাপবোর্ডে লেখা, ‘ডে ওয়ান’ এবং শুটিংয়ের তারিখ ১৫ জুলাই, ২০২৬।

ক্ল্যাপবোর্ডে প্রযোজক হিসেবে শোভা কাপুর, সহ-প্রযোজক অমর তলোয়ার ও কুমার তৌরানির নাম রয়েছে। এটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।

শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনায় ছিল ‘রাগিণী থ্রি’। নায়িকা নোরা ফাতেহি ও পরিচালকের আসন থেকে সাহির রাজার সরে দাঁড়ানোর কারণে পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ায় সিনেমাটির কাজ সাময়িকভাবে স্থগিত হয়। পরে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, তামান্না ভাটিয়া ও বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানকে নিয়ে সিনেমাটি তৈরি হবে।

নতুন এই জুটি ঘিরে এরই মধ্যে দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতারা সিনেমাটিকে ‘ডেট নাইট হরর’ হিসেবে বর্ণনা করেছেন। এতে ভয়, রহস্য, রোমান্স, হাস্যরস এবং থ্রিলের সমন্বয় থাকবে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাগিণী থ্রি’।

২০১১ সালে ‘রাগিণী এমএমএস’ ও ২০১৪ সালে মুক্তি পায় ‘রাগিণী এমএমএস ২’।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

রাগিণী’র নতুন অধ্যায়ে তামান্না

আপডেট ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬