শিরোনামঃ
বগুড়ায় ৫৫ বোতল মদসহ গ্রেপ্তার এক
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৮:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 340
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে। কারবারিকে হাতেনাতে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকার হাকির মোড়ে অভিযান চালানো হয়। একটি দোকানে মদ বিক্রয়কালে আটক হন আব্দুল জব্বার (৪০)। তিনি হাকির মোড় এলাকার আব্দুল করিমের ছেলে। ঘটনাস্থল থেকে ৫৫ বোতল কেরু মদ জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ











