ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় হুইল চেয়ার ও সেলাই মেশিন দিলেন এমপি মোশারফ

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৬:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 35

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার নন্দীগ্রামে অসচ্ছল, প্রশিক্ষণপ্রাপ্ত নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ চলাচলের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন এবং হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে মানবিক কার্যক্রম করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন এমপি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। ৫টি সেলাই মেশিন, ১০টি হুইলচেয়ার এবং শুকনো খাবার তুলে দেন সংসদ সদস্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। নজরুলের কবিতা, গান, নৃত্য, সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন এমপি বলেন, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র একজন কবিই নন, তিনি আমাদের প্রতিবাদ, সাম্য, মানবতা ও জাগরণের প্রতীক। শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানতে হবে। তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তারা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে। তিনি আরও বলেন, ​তৃণমূল পর্যায় থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য হুইলচেয়ার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, প্রাণীসম্পদ অফিসার আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রাণী দাস, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সুশান্ত কুমার ঘোষ, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাবু হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রশিদ তোতা প্রমুখ।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় হুইল চেয়ার ও সেলাই মেশিন দিলেন এমপি মোশারফ

আপডেট ০৬:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬