বগুড়ায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট ০৬:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 37
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেত্রী ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা মহিলা দল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি লায়লা আরজুমান বানু। বর্ণাঢ্য এ সমাবেশের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জননেতা রেজাউল করিম বাদশা।
সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী,সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন মহিলা দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা বিএনপির নেতা তাহউদ্দিন নাইম, মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা নিহার সুলতানা তিথী,জেলা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদিকা শামিমা পলিন, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজেরা বেগম, ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী তাপসী আকতার (মিনা), ১১ নম্বর মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী আস্তারী রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সকাল ৮ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

















