ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে নদীতে পড়ে ৬ বছরের শিশু নিখোঁজ

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
  • আপডেট ১০:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 41

গাজীপুরের কালিয়াকৈরে নদীর পানিতে পড়ে সাথী আক্তার (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীতে ও বিলে তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি।

নিখোঁজ সাথী আক্তার বরইতলী গ্রামের কবির হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাথী আক্তার নদীর পাশে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পাওয়ায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তারা নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালান। তবে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর কবির জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত নদীতে তল্লাশি চালানো হলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে শিশুটির নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। নদীর তীরে স্বজন ও স্থানীয়দের ভিড় দেখা গেছে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

কালিয়াকৈরে নদীতে পড়ে ৬ বছরের শিশু নিখোঁজ

আপডেট ১০:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬