ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা 

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট ০৪:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 38
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে সূচনা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।
বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতারা। জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ, জাতি ও দলের কল্যাণে ফাতেহা পাঠ এবং দোয়া শেষে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে শহরের পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা, সদর উপজেলার শাখারিয়া ডাঙা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
একইদিন, নন্দীগ্রামে দলীয় কার্যালয়ের সামনে মহাসড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ডসহ পৌর শহর প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া শিবগঞ্জ পৌর এলাকায় শোভাযাত্রা শেষে শহীদ মীর মুগ্ধ চত্বরে সমাবেশে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা 

আপডেট ০৪:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬