বগুড়ায় জামায়াতের সম্মেলন ঘিরে দায়িত্বশীল সমাবেশ
- আপডেট ০৬:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 21

বগুড়া মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলন হবে আগামী ১২ সেপ্টেম্বর। টিএমএসএসের মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় নেতাদের আগমন ও সম্মেলন ঘিরে দায়িত্বশীল সমাবেশ করা হয়েছে।
শহরের নবাববাড়ি সড়কস্থ মহানগর জামায়াত কার্যালয়ে বুধবার রাতে প্রস্তুতি সভায় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন নেতারা। দায়িত্বশীলদের বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) বগুড়ায় আসছেন। এদিন সকাল ৯টায় মমইন কনভেনশন সেন্টারে মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, এড. শাহীন মিয়া, এড. নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন।
সভায় জামায়াতের ৩২টি ইউনিটের আমির ও সেক্রেটারি অংশ গ্রহণ করে। শহর জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, রুকন সম্মেলনে ৫ হাজার রুকন (সদস্য) অংশ গ্রহণ করবে।














