ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ধরমপুর মাদ্রাসায় হিফজ সমাপনী সবক ও দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 34

বগুড়ার ধরমপুরে আন-নববী মাদ্রাসায় হিফজ সমাপনী সবক অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ (হিফজ) সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার মহানগরের ধরমপুরে আন-নববী মাদ্রাসার হিফজ বিভাগে সবক সমাপ্তি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পাঁচজন নবীন শিক্ষার্থীকে দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানানো হয়।

হিফজ সম্পন্নকারী হাফেজ মো. জুনায়েদ, হাফেজ রবিউল ইসলাম রোমান, হাফেজ মো. মুজাহিদ, হাফেজ মো. শাফি, হাফেজ মো. আরমান। নবীনদের আনুষ্ঠানিকভাবে সমাপনী সবক দেন শিক্ষকরা। পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করাসহ ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে দোয়া শেষে বিশেষ মোনাজাত করা হয়।

নবীন শিক্ষার্থীদের উৎসাহ দেন আন-নববী মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবু উবায়দা, সহকারী শিক্ষক হাফেজ মুফতি ছানোয়ার, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মেহেদী হাসান, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহম্মেদ, প্রি-হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা রুহুল আমীনসহ শিক্ষকবৃন্দ।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ধরমপুর মাদ্রাসায় হিফজ সমাপনী সবক ও দোয়া মাহফিল

আপডেট ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬