ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার দুই ইউনিয়নে জামায়াতের আগাম প্রার্থী দুই শিবির নেতা

আলোর পথ
  • আপডেট ০৮:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 6

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জনসমর্থন বাড়াতে বগুড়ায় আরও দুটি ইউনিয়নে আগাম চেয়ারম্যান প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। ক্লিন ইমেজ টিকিয়ে রাখতে নিয়মিত গ্রামীণ জনপদে ছুটছেন দায়িত্বশীল নেতারা। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি আগাম গণসংযোগ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে সাবেক দুই ছাত্রশিবির নেতার নাম ঘোষণা করা হয়। সকালে এরুলিয়া বাজারে নির্বাচনী কর্মী সভায় এ ঘোষণা দেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

জানানো হয়, দুটি ইউনিয়নে কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতাদের প্রার্থী করেছে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর। ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক কারা নির্য়াতিত আলাউদ্দিন সোহেলকে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী করা হয়। সদর উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রার্থী ঘোষনা করে।

নির্বাচনী কর্মী সভায় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আবু হুর ফারাজি, শ্রমিক নেতা ইদ্রিস আলী, মোর্শেদুল ইসলাম সুইট, সাবেক শহর সভাপতি আসাদুল্লাহিল গালিব, যুবনেতা শাকিল, আবু হুরায়রা, মেহেদী হাসান, দীন ইসলাম দিলদার প্রমুখ।

দলের পক্ষ থেকে জানানো হয়, এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রশিবির নেতা আলাউদ্দিন সোহেল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শাসনামলে ৬৪ মামলার আসামি ছিলেন। তিনি ২০১৪ সালে বগুড়া শহর শাখার সভাপতি, পরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা জজ কোর্টের আইনজীবি হিসেবে কর্মরত। রাজাপুর ইউনিয়নের প্রার্থী সারদুল হাসান দিপুকেও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। তিনি মালয়েশিয়া থেকে বিএসসি সাইবার সিকিউরিটিতে লেখাপড়া করেছেন।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ার দুই ইউনিয়নে জামায়াতের আগাম প্রার্থী দুই শিবির নেতা

আপডেট ০৮:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬