নন্দীগ্রামে ৪২১ অসচ্ছল পরিবার পেল সরকারি সহায়তার চাল
- আপডেট ০৬:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 42

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দুস্থ ও অসহায় নারীদের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪২১ অসচ্ছল পরিবার এই সহায়তা পেয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। দুস্থ ও পিছিয়ে পড়া নারীদের আর্থ-সামাজিক উন্নয়নসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বচ্ছতার দৃষ্টান্ত গড়েছেন জনপ্রতিনিধিরা। নজরদারি করছেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। তদারকি কর্মকর্তার দায়িত্বে আছেন দেবাশীষ কুন্ডু।
চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য মুকুল হোসেন, আক্কাস আলী, ফজলুর রহমান, আব্দুল হালিম, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, কায়ছার আলী, বিলকিছ জাহানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারি সহায়তার চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবার।




















