ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
  • আপডেট ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 22
​বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
​রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার সকালে  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী।
নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউপির দুইবারের নির্বাচিত সদস্য এবং পেশায় একজন খামারি ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তাঁর পথরোধ করে।
কথাকাটাকাটির একপর্যায়ে যুবকেরা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে পাশের একটি জমিতে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এই বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আলামত হিসেবে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করেছে। ​ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ​হত্যাকাণ্ডের মূল কারণ এখনও জানা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে এবং দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬