শিরোনামঃ
সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা
স্টাফ রিপোর্টার
- আপডেট ১১:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 32
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বগুড়ার নন্দীগ্রামে দিনব্যাপী কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে নন্দীগ্রামসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। মিলনমেলায় পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নন্দীগ্রামের পল্লী কুঠির রেস্টুরেন্টে এ মিলনমেলা শুরু হয়। সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সন্ধ্যায় শেষ হয়।
মিলনমেলায় বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। তাই কনটেন্ট ক্রিয়েটরদের সত্যনিষ্ঠা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। শুধু ভিউ বাড়ানোর জন্য নয়, সমাজের কল্যাণে আসে এমন কনটেন্ট তৈরি করা প্রয়োজন।
সকালে ছবি তোলা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলনমেলার কার্যক্রম শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। দুপুরে মধ্যাহ্নভোজের পর অতিথিদের বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়।
বিকেলে কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ফেসবুক পেজ পরিচালনার সমস্যা ও প্রযুক্তিগত জটিলতা সমাধানে বিশেষ পর্বের আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পেজ পরিচালনা, কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন।
মিলনমেলার অংশ হিসেবে পাঠকবন্ধু বগুড়া জেলা শাখা ও নন্দীগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। নাটোর-বগুড়া মহাসড়ক ও মনসুর হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এসব গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। এ ছাড়া উপস্থিত ছিলেন দৃষ্টি এক্সপোর্টের মালিক বাচ্চু মোহাম্মদ, রিগ্যাল ও হাতিম ফার্নিচার শোরুমের মালিক আবু জিহাদ, পল্লী কুঠির রেস্টুরেন্টের মালিক মনিরুল ইসলাম, চাঁদের আলোর লিমিটেডের চেয়ারম্যান মহিদুল ইসলাম, বগুড়া জেলা পাঠকবন্ধুর সভাপতি নাজমুল হাসান আনান, সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, মেহেদী জামান সুফল, মিল্লাত হোসেন, আরিফ হোসেন ও বিথি আক্তারসহ নন্দীগ্রাম উপজেলার প্রায় তিন শতাধিক কনটেন্ট ক্রিয়েটর।
মিলনমেলার উদ্যোক্তা সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক বলেন, নন্দীগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পরিচিতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করতে গিয়ে অনেকেই পেজ পরিচালনা ও কনটেন্ট তৈরির ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। তাই মিলনমেলায় পারস্পরিক পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পেজের সমস্যা সমাধানের পর্ব রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই, নন্দীগ্রামের কনটেন্ট ক্রিয়েটররা শুধু বিনোদনমূলক কনটেন্ট নয়, বরং সমাজের কল্যাণে, মানুষের সচেতনতা বৃদ্ধিতে এবং এলাকার ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতেও ভূমিকা রাখুন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সবাই আরও ভালো কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
দিনব্যাপী এ মিলনমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য,পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজনে সহযোগিতায় (স্পনসর) ছিলেন পল্লী কুঠির রেস্টুরেন্ট, দৃষ্টি এক্সপোর্ট জোন, হাতিম ও রিগ্যাল ফার্নিচার, পল্লী বাংলা ট্রাভেল এজেন্সি এবং চাঁদের আলো।
ট্যাগ









