ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে বসে ডাউনলোড করুন জাতীয় পরিচয়পত্র

আলোর পথ
  • আপডেট ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

বর্তমান সময়ের অনেকেই আছেন যারা নতুন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন, কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জরুরি হয়ে পড়ে। ফলে বিপাকে পড়তে হয়। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে এনআইডি তোলার দরকার

জরুরি সময় কার্যালয়ে যাওয়া ছাড়া বাসা-বাড়িতে বসেই এনআইডি কার্ডের কপি ডাউনলোড করার সুযোগ রয়েছে। নতুন ভোটাররা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন সেবার মাধ্যমে সহজেই তাদের এনআইডির ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। আর সেই কপি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম নিবন্ধন, চাকরির আবেদন, বিদ্যুৎ বিল, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন অতীব জরুরি কাজ সম্পন্ন করা যাবে।

যেসব নথি আগে থেকে প্রস্তুত রাখতে হবে:
অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য কয়েকটি নথি ও তথ্য আগে থেকে প্রস্তুত রাখতে হবে। যেমন-

১. ভোটার নিবন্ধনের সময় দেয়া ফরম নম্বর (NIDFN) বা ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর,
২. জন্মতারিখ,
৩. একটি সচল ফোন নম্বর,
৪. বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য,
৫. ফেস ভেরিফিকেশনের জন্য অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইস,
৬. এনআইডি ওয়ালেট (NID Wallet) অ্যাপ।

এনআইডি কার্ড অনলাইনে ডাউনলোড করার উপায়:
এ জন্য প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবার ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করুন। এবার কাছে থাকা ফরম নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ লিখে ক্যাপচা পূরণ করুন। পরবর্তী ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য নির্বাচন করুন।

এখন সঙ্গে থাকা সচল ফোন নম্বরে একটি ওটিপি বা এককালীন পাসওয়ার্ড পাঠানো হবে। ওটিপি সাবমিট করে ফোন নম্বর যাচাই প্রক্রিয়া শেষ করুন। তারপর স্ক্রিনে একটি কিউআর কোড দেখা যাবে। এবার ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ খুলে ওই কিউআর কোড স্ক্যান করে অ্যাপের নির্দেশনা অনুযায়ী মুখের ছবি মিলিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে নিন।

এবার ফেস ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে একটি পাসওয়ার্ড সেট করে নিন। তারপর ওই পাসওয়ার্ড ব্যবহার করে এনআইডি পোর্টালে লগইন করুন। তারপর নিজের প্রোফাইলে প্রবেশ করুন। সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে জাতীয় পরিচয়পত্রের পিডিএফ কপি ডাউনলোড হবে। এটি প্রয়োজনে ব্যবহারের জন্য সফট কপি বা প্রিন্ট করে সংরক্ষণে রাখুন।

ডাউনলোড করতে সমস্যা হলে করণীয়:
কখনো কখনো নতুন ভোটারদের তথ্য সার্ভারে হালনাগাদ হতে সময়ের প্রয়োজন হয়ে থাকে। এ ক্ষেত্রে এনআইডি সঙ্গে সঙ্গে ডাউনলোড করা নাও যেতে পারে। তাই কয়েকদিন পর পুনরায় চেষ্টা করুন।

এছাড়া ফেস ভেরিফিকেশন যদি বারবার ব্যর্থ হয়, তাহলে অবস্থান বা জায়গা পরিবর্তন করে যথেষ্ট আলোযুক্ত জায়গায় দাঁড়িয়ে আবার চেষ্টা করেন। ফোনের ক্যামেরা পরিস্কার কি না, সেটি নিশ্চিত হতে হবে। ফোনে ওটিপি না এলে কিছুক্ষণ অপেক্ষা করে ফের চেষ্টা করুন। এরপরও যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে নির্বাচন কমিশনের হেল্পলাইন ১০৫ নম্বরে যোগাযোগ করুন।

যা জানা প্রয়োজন:
অনলাইনে এনআইডি ডাউনলোডের সুবিধা মূলত নতুন ভোটারদের জন্য বেশি কার্যকর। কিন্তু আগে থেকেই যাদের এনআইডি রয়েছে, তারাও নিবন্ধিত অ্যাকাউন্ট থাকলে প্রয়োজনে অনলাইনে ডিজিটাল কপি ডাউনলোড করতে পারেন। কার্ড হারিয়ে গেলে বা কোনো তথ্য সংশোধনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে হবে।

সোর্স: চ্যানেল ২৪

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বাড়িতে বসে ডাউনলোড করুন জাতীয় পরিচয়পত্র

আপডেট ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬