ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন চেয়ারম্যান বারেক

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৬:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 57

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (এডহক) কমিটি অনুমোদন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রভাষক আব্দুল বারী বারেক।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী জামান বকুল। এরআগে, মঙ্গলবার এডহক কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে প্রধান শিক্ষকের হাতে পৌঁছেছে।

শিক্ষাবোর্ড মনোনীত সভাপতি আব্দুল বারী বারেক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য তানসেন হোসেন, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি দুলাল হোসেন এবং পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন প্রধান শিক্ষক।

চিঠিতে বলা হয়, যথাযথ আইনের প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বনুমোদনক্রমে ও বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন শর্তে ২৭ আগস্ট হইতে আগামী ৬ মাসের জন্য ৬৪ বিধি মোতাবেক এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

রণবাঘা উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন এডহক কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রভাষক আব্দুল বারী বারেক। তিনি নির্বাচিত হয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য যেমন গৌরবের, তেমনি একটি বড় আমানত। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়কে অঞ্চলের আদর্শ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন চেয়ারম্যান বারেক

আপডেট ০৬:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬