শিরোনামঃ
বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মিথ্যা তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৩:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 80
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের গুজব ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার তিনি বলেন ,গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ড্রেনের পাশে পড়ে থাকা দোকানপাট ও বাড়ির ময়লা-আবর্জনার স্তূপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে একটি অসাধু চক্র দূর থেকে সেই আগুনের ছবি ও ভিডিও ধারণ করে এবং এআই প্রযুক্তির মাধ্যমে তা বড় করে ফলাও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে।
তিনি অভিযোগ করেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক নিবাস হওয়ায় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ময়লার স্তূপে আগুন লাগার এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে আগুনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কার্যালয়টির ভেতর, বাহির এবং চারপাশ ঘুরিয়ে দেখানো হয়। সরেজমিনে দেখা যায়, অস্থায়ী দলীয় কার্যালয়টির কোথাও কোনো আগুনের অস্তিত্ব বা ক্ষয়ক্ষতির চিহ্ন নেই।
নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরে অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয় এবং দেশবাসী ও এলাকাবাসীকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী,দপ্তর সম্পাদক মোঃ সুলতান মাহমুদ,পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ









