ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

আলোর পথ
  • আপডেট ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 31
বগুড়ার এরুলিয়া সড়কে বাস চাপায় ৭জনকে হত্যা মামলার পলাতক আসামি শাহ ফতেহ আলী পরিবহনের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩ কারবারিকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার হয় ৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ২.৮ লিটার বাংলা মদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর ও বুধবার বগুড়া শহরের চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনীতে পৃথক অভিযান চালানো হয়।
বাস চাপায় হত্যা মামলার আসামি নেছারুল ইসলাম (৪৫) সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতরা- শহরতলীর ছিলিমপুর মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ হোসেন (৩৫), শাজাহানপুর উপজেলার চকজোড়া দক্ষিণপাড়ার আব্দুস বাসেতের ছেলে গোলাম রব্বানী এবং গাবতলী উপজেলার সন্ধাবাড়ির খাজা মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, বগুড়া-নওগাঁ সড়কে গত ৭ আগস্ট শাহ ফতেহ আলী পরিবহনের বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। এরুলিয়া স্কুলের সামনে ফুটপাতে অবস্থানরত ডে-লেবারদের উপর উঠিয়ে দেয়। এতে সাতজন মারা যায় এবং ১৪ জন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। বাসের চালক গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
এদিকে, শহরের চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী এলাকায় মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে র‌্যাব। অভিযানে গ্রেপ্তার হয় তিনজন কারবারি। তাদের কাছ থেকে মাদক ও কারবারের নগদ টাকা জব্দ করে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

আপডেট ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬