ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় খড় ও ময়লায় আগুন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অপপ্রচার

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৯:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 277

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ঘটনাটি মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি’র নেতাকর্মী ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ,দলীয় কার্যালয়ে কোনো আগুন দেওয়া হয়নি। কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

মঙ্গলবার (গতকাল) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয়ের যুবক কার্যালয়ের সামনের ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দিচ্ছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। ওই আগুনে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে আগুন লাগার কোনো চিহ্ন কিংবা ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই আগুনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) রাত আটটার দিকে নন্দীগ্রাম বিএনপি কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। সেখানে আমাদের দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। অথচ সেই ঘটনাকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই। তিনি আরও বলেন, একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এআই ব্যবহার করে এমন বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সবাইকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। নন্দীগ্রামের জনগণ ঐক্যবদ্ধ, এখানে নাশকতার কোনো সুযোগ নেই। সাধারণ জনগণ যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও জানান এই সংসদ সদস্য।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে গিয়ে দলীয় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় খড় ও ময়লায় আগুন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অপপ্রচার

আপডেট ০৯:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬