নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
- আপডেট ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 938

বগুড়ার নন্দীগ্রামে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ১দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে প্রধান অতিথি হিসেবে উক্ত বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা এবং উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহীন আলম সাজু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা সভাপতি শিবলু রহমান শুভ, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, মিন্টু নন্দী, মাহাবুর রহমান, কলেজ জামে মসজিদের পেশ ঈমাম মুশফিকুর রহমান, ক্যাম্প অর্গানাইজার সাব্বির হাসান, ফিরোজ আহম্মেদ শাকিল, অত্র ক্লাবের সদস্য আল আমিন, মুন্না, শিহাব প্রমুখ।
উল্লেখ্য, উক্ত চক্ষু শিবিরে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোঃ আশরাফুল হক। এছাড়াও অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।
















