শিরোনামঃ
কাহালু সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার তিন শিক্ষক-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৭:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 80
বগুড়ার কাহালু সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দীর্ঘদিনের কর্মনিষ্ঠ তিনজন শিক্ষক ও কর্মচারীকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত ব্যক্তিবর্গ হলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোঃ এ.বি.এম. হাফিজার রহমান, মোঃ মিজানুর রহমান খন্দকার (ইবি ক্বারী) এবং অফিস সহকারী মোঃ আব্দুল আহাদ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, কাহালু উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং আশপাশের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, কর্মরত সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। বক্তারা বিদায়ী অধ্যক্ষ, ক্বারী ও অফিস সহকারীর সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে বিদায়ী সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
ট্যাগ










