শিরোনামঃ
বগুড়ায় অতিরিক্ত দামে সার বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৮:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 839

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ১২ বস্তা সার জব্দ করা হয়।
রবিবার (১৭ আগস্ট) উপজেলার আরিয়া ইউনিয়নে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
সরকারি দামে এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কৃষকদের কাছ থেকে ৪০০শত টাকা বেশি নিয়ে মেসার্স নূর কৃষি ভান্ডারের মালিক প্রতি বস্তা বিক্রি করছিলেন ১ হাজার ৭৫০ টাকায়।
ফয়সাল মাহমুদ বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান চলবে।
অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা প্রসিকিউশন দেন। এছাড়া কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন ও পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।
ট্যাগ





















