প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৩:০৯ এ.এম
বগুড়ায় লাইট অব লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

সমাজে সার্বিক মানবাধিকার রক্ষা,আইনের শাসন প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘লাইট অব লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বগুড়ার বনানী এলাকার 'হোটেল লুক এট মি'-এর হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন,বাংলাদেশ এর যুগ্ম সচিব মোঃ আহসান কবির জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুৎ জামান লিখন।
আলোচনা সভায় বক্তারা বলেন,সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষ যাতে কোনোভাবেই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় এবং তাদের মৌলিক মানবাধিকার বজায় থাকে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনের শাসন জোরদার ও মানবাধিকার সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াদুদ, সংগঠনের অনুষ্ঠান পরিচালকের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম রতন ও অন্যান্য ব্যক্তিবর্গ, সহকারী পরিচালক অ্যাডভোকেট মোঃ আরেফুর রহমান বাদশা, মোঃ মোকছেদুর রহমান, মোঃ শামীম রেজা, এমআর ইসলাম রফিক, মোঃ গোলাম মোস্তফা, মোঃ তরাজুল ইসলাম ফোনি, মোঃ মজনু আহমেদ, মোঃ আব্দুর রউফ, সৈয়দ শাহনেওয়াজ শাওন, মোঃ আবু সাইদ, এম এম নূহের মাহমুদ তমাল, হাফেজ মোঃ নুরুল ইসলাম, মোঃ এমদাদুল হক, মোঃ শাহাদাত হোসেইন, মোছা: রহিমা আক্তার, মোছা: পারভীন আক্তার, মোঃ মইনুল আহসান, মোঃ মাকসুদ আলম, মোঃ আবু তারেক, মোঃ রবিউল ইসলাম রানা,মোছা: মাহফুজা আকতার, মোছা: শিমু আক্তার সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজসেবকরা, মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ই-পেপার