প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ১:০৩ পি.এম
বগুড়ায় নিসচা’র মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ার গাবতলীতে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) গাবতলী তিনমাথা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান।
নিসচা বগুড়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, চালক, পথচারী ও যাত্রীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা আবশ্যক। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা, নিসচা বগুড়া জেলা কমিটির উপদেষ্টা ও প্রথম শ্রেণীর ঠিকাদার মোস্তাফিজার রহমান মিলু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও লাইট অফ লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে কেন্দ্রীয় কমিটির, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম রতন এবং জেলা কমিটির সহ-সভাপতি বাবু বসুধা।
স্বাগত বক্তব্য দেন নিসচা বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ, লাইট অফ লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোছাঃ রহিমা আক্তার। নিসচা বগুড়া জেলা কমিটির দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ও অনুসন্ধান মিডিয়া সেলের আহ্বায়ক আতোয়ার রহমান বিপ্লব।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে,নিসচা জেলা কমিটির নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও জান্নাতুল ইসলাম, গাবতলী মডেল থানার সেকেন্ড অফিসার ইয়াছিন আরাফাত পিপিএম,এসআই খোবির হোসেন, গাবতলী বন্ধু সমাজ সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ সাদিক, সাবেক সেনাসদস্য আতাউর রহমান রানু, সাংবাদিক সামিউল ইসলাম শামীম সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তিনমাথা মোড়ে পথচারী,যানবাহন চালক ও যাত্রীদের মাঝে ট্রাফিক আইন সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ই-পেপার