বগুড়ার নন্দীগ্রামে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকান্ড সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি স্কীমের সফল বাস্তবায়ন, প্রচার ও ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সংক্রান্ত সচেতনামূলক নানা পরামর্শ দেন বক্তারা।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, ক্ষুদ্র-মাঝারি পর্যায়ের শিল্প উদ্যোক্তাসহ প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জেসমিন সুলতানা।
কৃষিভিত্তিক উদ্যোক্তাদের সঙ্গে কর্মশালায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক মাহফিজুর রহমান, সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. গাজিউল হক, নন্দীগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপক আব্দুস সবুর, প্রাণিসম্পদ অফিসার ডা. আরিফুল ইসলাম, নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম, অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক সেলিম রেজা, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শামসুর রহমান,
ইসলামী শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক ফাতেমা জহুরা, এনআরবিসি শাখা ব্যবস্থাপক সোহেল রানা।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকান্ড জোরদারে সহজ শর্তে অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।